Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম | অনলাইন সংস্করণ‎
‎

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানাতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
‎
‎ শুক্রবার ১০গ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের রইদুল ইসলামের ছেলে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাগজানা রেলস্টেশন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। 
‎সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অতিক্রমকালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবাইদুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত এমন ঘটনার খবর পাইনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


✍️ প্রতিবেদক:
‎রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮